Recommendations · Updated: Sep 2026

My Recommended Tools, Gear & Daily Habits

SEO আর client project চালাতে প্রতিদিন যে tools, gadget আর habit আমাকে help করে, সব এক জায়গায় রাখলাম। নিজে use করি বলেই recommend করি।

My Desk Setup

প্রতিদিনের কাজের জন্য যে gear use করি। সব Bangladesh থেকেই কেনা যায়, তাই পাশে local shop-এর link দিলাম।

Mac mini M4 desk setup with a monitor showing an SEO dashboard (illustration)
Top pickDaily driver

Apple Mac mini M4

আমি একজন SEO Strategist, আর আমার সব daily কাজ চলে এই Mac mini M4 দিয়ে। Professional কাজের জন্য Apple ecosystem আমি highly recommend করি।

  • অন্য Mac-এর তুলনায় দাম কম
  • Heavy software না লাগলে এটাই যথেষ্ট
  • iPhone আর AirPods-এর সাথে smoothly sync হয়
Monitor with a bright display on a desk (illustration)
বাজেট থাকলে

ভালো মানের Monitor

বাজেট থাকলে ভালো মানের একটা monitor ব্যবহার করা উচিত। সারাদিন screen-এর সামনে কাজ করলে ভালো display-এর পার্থক্যটা প্রতিদিন টের পাবেন।

AirPods Pro earbuds with active noise cancellation (illustration)
৪ বছর ধরে use করছি

Apple AirPods Pro

ANC (noise cancellation) আমার জন্য game changer। চারপাশে শব্দ থাকলেও কাজে focus ধরে রাখতে পারি। একটা AirPods Pro টানা ৪ বছর ধরে use করছি, এখনো ভালো চলছে।

Insta360 AI webcam on a monitor during a video call (illustration)
Recommended

Insta360 Webcam

Meeting আর video call-এর জন্য আমার recommended webcam। 4K ছবি আর AI auto-framing আছে, তাই একটু নড়াচড়া করলেও frame ঠিক থাকে।

Multimedia Kingdom
Logitech MX Master 4 ergonomic wireless mouse (illustration)

Logitech MX Master 4

আমার daily mouse। Shape টা ergonomic, তাই লম্বা সময় কাজ করলেও হাতে আরাম লাগে। Side scroll wheel আছে, আর এক click-এ ৩টা device-এ switch করা যায়।

Logitech MX Mechanical low-profile backlit keyboard (illustration)

Logitech MX Mechanical

Mechanical keyboard-এর typing feel, কিন্তু low-profile আর backlit। Mac আর Windows দুইটাতেই চলে। সারাদিন লেখালেখির জন্য আমার পছন্দের keyboard।

TP-Link Deco X50 mesh Wi-Fi covering a whole home (illustration)
Recommended

TP-Link Deco X50

Mesh Wi-Fi 6 system, তাই পুরো বাসায় একটাই network আর stable net। Room বদলালেও video call কাটে না। বাসা বড় হলে 2-pack বা 3-pack নিন।

Fifine K678 USB microphone on a desk stand (illustration)
Budget pick

Fifine K678 Microphone

Budget-এর মধ্যে অন্যতম সেরা mic। প্রতিদিনের meeting আর video বানাতে এটাই use করি, আমি পুরোপুরি satisfied।

Height adjustable standing desk with an ergonomic office chair (illustration)
Height adjustable

Standing Desk + ভালো একটা Chair

যেকোনো ভালো brand-এর একটা height adjustable standing desk নিন, সাথে একটা ভালো chair। মাঝে মাঝে দাঁড়িয়ে কাজ করলে শরীর active থাকে, আর ভালো chair কোমর আর ঘাড়কে আরাম দেয়। ঢাকায় থাকলে chair কেনার আগে একবার বসে check করে নিন, তারপর নিজের comfort অনুযায়ী নিন।

Gray merino wool felt desk pad with a keyboard, mouse and phone (illustration)
আমার বেশ পছন্দের

Merino Wool Felt Desk Pad

Desk pad হিসেবে এটা ভালো একটা investment, আমার বেশ ভালো লেগেছে। Merino wool felt-এর তৈরি, চারপাশে stitched edge আর নিচে non-slip base আছে। Keyboard আর mouse একসাথে রাখা যায়, 30×90 cm আর 45×100 cm দুই size-এ পাওয়া যায়।

Focus & Planning Tools

দিনের plan আর focus ধরে রাখার জন্য কিছু physical tool। Phone বা app-এর notification ছাড়াই কাজ track করা যায়।

Physical pomodoro timers in white, black and wooden finish (illustration)
আমার নিজের brandআমি নিজেও use করি

Physical Pomodoro Timer

Physical Pomodoro timer চাইলে এটা নিতে পারেন। খুবই effective, আমি নিজেও use করি। Timer টা উল্টে দিলেই ২৫ মিনিটের focus শুরু, কোনো app বা button লাগে না। White, Black আর Wooden, তিন design-এ পাওয়া যায়।

pomodorotimer.bd
Daily planner page with schedule, priorities and a water tracker next to a plain diary (illustration)
Game changer

Daily Planner বা Diary

Daily activity track করতে ProPlanner-এর মতো একটা planner diary নিতে পারেন, যেখানে schedule, priority আর to-do সব আগে থেকেই ঘর করা থাকে। চাইলে একটা সাদা diary বা pad-ও চলবে। শুনতে simple, কিন্তু pen, paper আর একটা to-do list আসলেই game changer।

Wooden desk to-do pad holding a to-do list card in front of a keyboard (illustration)
চোখের সামনে to-do

Focus Pad Desk To-do

To-do list সবসময় চোখের সামনে রাখতে এই desk to-do pad টাও ব্যবহার করতে পারেন। কাঠের stand-এ card দাঁড় করানো থাকে, তাই keyboard-এর সামনে রাখলে দিনের কাজগুলো সারাক্ষণ চোখে পড়ে। সাথে ৬০টা to-do card থাকে।

Productivity & Team Apps

Plan করা, note রাখা, team manage করা আর নতুন কিছু শেখার জন্য এই apps গুলো use করি।

Notion

Notion আমার second brain। Project details, to-do list, notes, সবকিছু এখানেই রাখি।

Try Notion

ClickUpTeam management

Team-এর সব task, deadline আর client project এক জায়গায় manage করি। কে কোন কাজ করছে, কোনটা আটকে আছে, এক নজরে দেখা যায়।

Try ClickUp

ApployeTime tracking

Team-এর time tracking-এর জন্য use করি। কে কোন project-এ কত ঘণ্টা কাজ করল, timesheet-এ পরিষ্কার দেখা যায়। Hourly project-এ bill করাও সহজ হয়।

Try Apploye

SlackTeam chat

Team chat-এর জন্য Slack-ও ভালো option। Project অনুযায়ী আলাদা channel রাখা যায়, তাই কাজের কথা personal chat-এ হারিয়ে যায় না।

Try Slack

Loom

Screen আর নিজেকে একসাথে record করে সহজে share করা যায়। লম্বা email-এর বদলে একটা ছোট video, client সহজে বোঝে।

Try Loom

Google Keep

Simple note app, কিন্তু daily life-এ অনেক useful। Quick note আর to-do list রাখার জন্য দারুণ।

Try Google Keep

Blinkist

Non-fiction বইয়ের ছোট summary, যেগুলোকে বলে “blinks”। ১৫ মিনিটে পড়ে বা শুনে একটা বইয়ের মূল কথা জেনে নিন।

Try Blinkist

Chrome Extensions

Browser-এ সময় বাঁচানোর ছোট ছোট tools।

BitwardenFree

একটা password manager, যেটা Android, iPhone আর PC browser সব জায়গায় smoothly চলে। Account safe রাখতে সবারই এটা use করা উচিত।

Try Bitwarden

NordPassPaid

Paid password manager চাইলে NordPass ভালো option। Password, card, passkey আর note সব এক জায়গায় encrypted থাকে, আর browser extension দিয়ে এক click-এ autofill হয়।

Try NordPass

Papier

নতুন tab খুললেই একটা ফাঁকা note page। হঠাৎ মনে পড়া কিছু সাথে সাথে লিখে রাখার জন্য দারুণ quick note tool।

Try Papier

Email Checker

নতুন mail আসলেই সাথে সাথে notification। Freelancer-দের জন্য দারুণ, আর focus time-এ চাইলে off করে রাখা যায়।

Try Email Checker

Pomodoro Timer

Pomodoro technique দিয়ে productivity বাড়ে। এই extension দিয়ে to-do list track করা আর pomodoro মেনে চলা সহজ হয়।

Try Extension

Domain & Hosting

Website host করা আর domain কেনার জন্য যেগুলো ভরসা করি।

HostOmegaআমার provider

আমার hosting আর domain provider। .com.bd আর .bd domain-এর জন্য এরা specialized, activation হয় instant, support-ও পাওয়া যায় সাথে সাথে।

Check HostOmega

HostingerRecommended

দাম কম, কিন্তু hosting quality বেশ ভালো। একটাই downside, customer support একটু slow।

Check Hostinger

SiteGround

Premium level hosting provider। Black Friday-র মতো সময়ে মাঝে মাঝে ভালো discount দেয়।

Check SiteGround

ExonhostBD

Affordable আর reliable Bangladeshi hosting solution। দামও বেশ competitive।

Check Exonhost

Cloudflare

Free CDN, যেটা আমার সবচেয়ে পছন্দের। সাথে সবচেয়ে কম দামে domain কেনার সুবিধাও আছে।

Try Cloudflare

Payment Methods

Freelancing-এর payment হাতে আনার জন্য। Fiverr withdrawal-এর জন্য এখন Fasset আর Nsave use করি।

WiseTop pick

Payment method-এ আমার top pick। Fee কম আর interface সহজ। US/Europe receiving bank details-ও পাওয়া যায়।

Sign up with Wise

Fassetএখন use করছি

Fiverr-এর withdrawal এখন Payoneer হয়ে Fasset-এ নিই। নিজের নামে USD account-এর bank details পাওয়া যায়, তাই Payoneer-এর কম conversion rate আর বেশি charge-এর ঝামেলা নেই।

Try Fasset

Nsaveএখন use করছি

Fiverr withdrawal নিতে Nsave-ও use করি। USD account পাওয়া যায়, আর convert করার আগে app-এই exact BDT amount আর fee দেখা যায়। টাকা local bank বা bKash-এ নেওয়া যায়।

Try Nsave

Payoneerআর use করি না

আগে বিভিন্ন marketplace থেকে payment নিতে Payoneer use করতাম। কিন্তু conversion rate কম আর charge বেশি, তাই এখন আর use করি না। Fiverr withdrawal এখন Fasset আর Nsave দিয়ে নিই।

Group Buy Providers

Premium SEO tools কম খরচে use করতে।

DigitaVisionBD

Bangladeshi group-buy SEO tool provider। Service quality ভালো, দামও reasonable।

Try DigitaVision

Noxtools

India-based group-buy SEO tool provider। দাম কম, support-ও বেশ ভালো।

Try Noxtools

Life & Work Suggestions

Tools কাজ সহজ করে, কিন্তু লম্বা সময় ভালো থাকতে কিছু habit লাগে। নিজে যা মেনে চলার চেষ্টা করি:

Balance scale with work on one side and home life on the other (illustration)

Work-life balance ঠিক রাখুন

Independent freelancer বা IT professional হলে টাকার পেছনে অন্ধের মতো দৌড়াবেন না। কাজ জরুরি, কিন্তু পরিবার, বিশ্রাম আর নিজের জন্য সময়ও সমান জরুরি।

Balance first
Running shoe, football and a 10k daily steps goal (illustration)

শরীরের যত্ন নিন

দিনে অন্তত ৮-১০ হাজার step হাঁটুন। Football খেলুন বা এমন কোনো activity করুন যেটা আপনাকে fit রাখে। সারাদিন বসে কাজ করলে এটা আরো বেশি জরুরি।

দিনে ৮-১০ হাজার step
Charity jar with coins for sadaqah and zakat (illustration)

নিয়মিত সদকা করুন, যাকাত দিন

প্রতি মাসে আয়ের অন্তত ১% সদকা (charity) করার চেষ্টা করুন। আর বছরে একবার জমানো সম্পদের ২.৫% যাকাত দিন। অল্প হলেও নিয়মিত দেওয়ার অভ্যাস করুন।

মাসে ১% · বছরে ২.৫% যাকাত
Bank building with a crossed-out percent sign for interest-free banking (illustration)

সুদ আর হুটহাট লোন এড়িয়ে চলুন

সুদ থেকে বেঁচে থাকা উচিত। তাই হুটহাট লোনে জড়াবেন না, আর খুব দরকার না হলে credit card-ও নেবেন না। কোনো লোন লাগলেও আগে চাহিদা সীমিত করুন।

Banking system-এ থাকতেই হয়। যেহেতু use করতেই হবে, আমি Islamic account-গুলোই use করি। bKash-এ balance-এর interest চাইলে বন্ধ রাখা যায়, 16247-এ call করে।

  • Nagad Islamic
  • Islami Bank
  • UCB Taqwa
  • City Islamic Current Account
  • BRAC Bank Current Account
সুদমুক্ত থাকুন
Phone with a budget and expense tracker app showing a spending chart (illustration)

Budget করুন, খরচের হিসাব রাখুন

মাসের budget ঠিক করে প্রতিদিনের খরচ লিখে রাখুন। আমি ২০২১ সাল থেকে এর জন্য Money Manager app use করি। Google Play Store বা App Store থেকে download করে নিতে পারেন।

২০২১ থেকে use করছি
Glasses with blue cut lenses in front of a screen and an eye test chart (illustration)

চোখের যত্ন নিন

IT professional হলে ভালো চশমা ব্যবহার করুন, আর ৬ মাস থেকে ১ বছর পরপর ডাক্তার দেখিয়ে চোখ পরীক্ষা করান। সমস্যা না থাকলেও কাজের সময় ভালো মানের blue cut lens ব্যবহার করা highly recommended, যেমন Essilor Crizal বা সমমানের কোনো lens। ভবিষ্যতের কথা ভাবলে এটা ভালো একটা investment।

আমার অভিজ্ঞতা: বড় কোনো সমস্যা না থাকলেও ২০২০ থেকে ডাক্তারের পরামর্শে -0.25 power-এর lens ব্যবহার করছি। আলহামদুলিল্লাহ, প্রায় ৫ বছর ধরে power stable আছে। শিগগিরই আবার মাপাতে হবে।

প্রতি ৬-১২ মাসে eye checkup
Sunrise and an alarm clock at 6 AM (illustration)

সকালে তাড়াতাড়ি উঠুন

সকালে ওঠা সবসময়ই ভালো। সত্যি বলতে, আমি নিজেও এখনো চেষ্টা করছি। দিনের শুরুটা আগে হলে হাতে অনেক বেশি সময় পাওয়া যায়।

আমিও চেষ্টা করছি
Night sky with a moon and a pillow for 6 to 7 hours of sleep (illustration)

প্রতিদিন ৬-৭ ঘণ্টা ঘুমান

প্রতিদিন ৬-৭ ঘণ্টা ঘুম জরুরি। রাতে পুরো ঘুম না হলে দিনে একটা ছোট nap নিয়ে নিন। আর রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়ার অভ্যাস করুন।

ঘুম কম হলে nap নিন

কিছু link referral link। এগুলো দিয়ে কিনলে আপনার খরচ একই থাকে, আমি হয়তো ছোট একটা commission পাই। Shop-এর দাম আর stock সময়ের সাথে বদলাতে পারে।

Ready to take the next step?

Contact Me