দেখতে দেখতে Fiverr-এ 10 বছর হয়ে গেল।
আমি S M Touhidul Islam, কুড়িগ্রাম থেকে Fiverr-এ SEO আর Wix নিয়ে কাজ করি। Account খুলেছিলাম May 2016-তে, কিন্তু অর্ডারের দেখা পেতে লেগে যায় প্রায় এক বছর। অবশেষে March 10, 2017-তে প্রথম অর্ডারটা আসে। কাজটা ছিল research-based, আমার keyword research and competitor analysis gig থেকে।
প্রথম অর্ডারেই Dispute
কাজ করতে গিয়ে ক্লায়েন্টের সাথে কিছু ভুল বোঝাবুঝি হয়, আর তিনি dispute দিয়ে বসেন। ওই dispute যদি accept করে নিতাম, Fiverr-এ আমার career হয়তো সেখানেই শেষ হয়ে যেত।
কিন্তু Allah is the best planner. Dispute accept না করে ক্লায়েন্টের সাথে ঠিকভাবে কথা বলি, আর ভুল বোঝাবুঝিটা মিটে যায়। $5-এর অর্ডারটা ঠিকঠাক complete হয়, সাথে ক্লায়েন্ট আরও $5 tip দেন। মানে আমার একদম প্রথম অর্ডারটাই এসেছিল tip সহ।

Top Rated হতে চার বছরের অপেক্ষা
প্রথম কাজের পর Level 1 আর Level 2 খুব তাড়াতাড়িই পেয়ে যাই, আলহামদুলিল্লাহ। তবে Top Rated badge-এর জন্য অপেক্ষা করতে হয়েছে আরও চারটা বছর।
April 16, 2021, রমাদান মাস চলছিল। হুট করে একটা notification আসলো, Top Rated badge পেয়েছি! সেদিন তো আনন্দের আর সীমা ছিল না। সেই থেকে পাঁচ বছরেরও বেশি সময় ধরে badge-টা ধরে রাখতে পেরেছি, আলহামদুলিল্লাহ।
কাজ যেভাবে বদলেছে
Fiverr-এ আমার এই ছোট্ট career-এর শুরুতে article writing আর virtual assistant ধরনের কাজ করতাম। পরে SEO হয়ে যায় আমার core service, সাথে নির্দিষ্ট কিছু CMS-এর কাজও ধরি। এরপর Wix Legend Partner হই, আর আস্তে আস্তে নিজের একটা team গড়ে তোলা শুরু করি।
10 বছরের হিসাব
- 1,227টা order complete
- 820টা review, average 5-star rating
- 5 বছরের বেশি সময় ধরে Top Rated
- World Domination 29%, মানে পৃথিবীর প্রায় 29% দেশের ক্লায়েন্টের সাথে কাজ করা হয়েছে
Proper communication আর quality work maintain না করলে এই stats ধরে রাখা next to impossible। প্রথম অর্ডারেই সেটা হাতে-কলমে শিখেছিলাম।
Fiverr Community-র সাথে কিছু মুহূর্ত
International Freelancer Day 2024 আর 2025-এর কিছু ছবি।


শেষ কথা
Fiverr এখনো আমার main income source-গুলোর একটা। তাই Fiverr আর এর সবকিছুর সাথেই আমার একটা emotion জড়িয়ে আছে, বলতে পারেন।
এই 10 বছরে যারা ভরসা করে কাজ দিয়েছেন, সব ক্লায়েন্টকে অনেক ধন্যবাদ। আর ধন্যবাদ Fiverr 💚
এই লেখাটা প্রথমে Fiverr Community-র Bangladesh club-এ শেয়ার করেছিলাম। Fiverr-এ আমার profile দেখতে পারেন এখানে, আর আমার সম্পর্কে আরও জানতে About me পেজটা দেখুন।